1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদী জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান: বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট। প্রেসক্লাব পাইকগাছার ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী বাঁচা গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু !

প্রেসক্লাব পাইকগাছার ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী বাঁচা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

সুরাইয়া আক্তার ঈশিতা,নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় প্রেসক্লাব পাইকগাছার কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।মঙ্গলবার (১৭নভেম্বর)সকাল১১টায় পাইকগাছা নতুন বাজারস্থ প্রেসক্লাবের কার্যালয়ে কমিটি পুনর্গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রকাশ ঘোষ বিধানকে(দৈনিক এশিয়া বাণী ও দৈনিক স্পন্দন)সভাপতি এবং আহম্মদ আলী বাঁচাকে (দৈনিক পত্রদূত)সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি গাজী আব্দুল আলীম(দৈনিক স্বদেশ বিচিত্রা),যুগ্ম সম্পাদক ফারুক হোসেন(দৈনিক স্বাধীন ভোর),কোষাধ্যক্ষ এম.এম.হাসানুজ্জামান (দৈনিক ক্রাইম বার্তা),দপ্তর সম্পাদক মামুন হোসেন(দৈনিক যশোর),পাঠাগার সম্পাদক প্রীতীশ মণ্ডল(দৈনিক পিরোজপুর কণ্ঠ)এবং নির্বাহী সদস্য ইমদাদুল হক(দৈনিক তৃতীয় মাত্রা)ও সাহেব আলী (এস ডব্লিউ নিউজ)।
সাংবাদিকতার মূল ভিত্তি হলো বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা।সাংবাদিকতা কেবল একটি পেশা নয়;এটি একটি মহান ব্রত এবং সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব।বর্তমান সময়ে অপসাংবাদিকতা,অসত্য তথ্য ও গুজবের বিস্তারের কারণে সাংবাদিকতার মতো মহান পেশার ভাবমূর্তি নানা প্রশ্নের মুখে পড়ছে।
এমন বাস্তবতায় প্রেসক্লাব পাইকগাছা সাংবাদিকতার নীতি-নৈতিকতা,বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।পাশাপাশি স্থানীয় সমস্যা,জনদুর্ভোগ, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরে সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার রয়েছে সংগঠনটির।
সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখা,পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষাই হবে প্রেসক্লাব পাইকগাছার আগামী দিনের অন্যতম লক্ষ্য—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park