
নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব।
জাতীয় সাপ্তাহিক একুশে, নরসিংদী | ১২ জুলাই ২০২৬
নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার : জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি) :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস.