
ফালু মিয়া বিশেষ প্রতিনিধ :বিনা অপরাধে গ্রেফতারকৃত তথাকথিত “জুলাইযোদ্ধা” পরিচয়ে আটক মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমী ও মাওলানা আব্দুল্লাহ আল মায়মুনসহ সকল নিরপরাধ আলেম ও ইসলামপন্থীদের মুক্তির দাবিতে নরসিংদীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জুমার নামাজের পর নরসিংদী প্রেসক্লাব উপজেলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা দলে দলে মিছিল নিয়ে এসে মানববন্ধনে যোগ দেন, ফলে পুরো এলাকা পরিণত হয় এক প্রতিবাদমুখর জনসমুদ্রে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, নিরপরাধ আলেমদের অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে, যা ন্যায়বিচার ও মানবাধিকারের পরিপন্থী। তারা দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃত আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।বক্তারা প্রশ্ন তোলেন, “কেন নিরপরাধ আলেমরা জেলে থাকবে? তাদের অপরাধ কী?”—এ প্রশ্নের জবাব সরকারের কাছে জানতে চান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি দ্রুত সময়ের মধ্যে আটককৃত আলেমদের মুক্তি দেওয়া না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।নরসিংদীর সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় আলেম-উলামা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।