1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেপ্তার ৮, উদ্ধার দেশীয় অস্ত্র ও মাদক”

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

“নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেপ্তার ৮, উদ্ধার দেশীয় অস্ত্র ও মাদক”

জাতীয় সাপ্তাহিক একুশে,
[24 July, 2026]

নরসিংদীর বিভিন্ন থানা এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্য এবং বিপুল পরিমাণ মাদকসহ আরও ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় ধারালো অস্ত্র, একটি ওয়াকিটকি, ইয়াবা, গাঁজা এবং দেশীয় তৈরি চোলাই মদ।

ঘটনা-১: নরসিংদীর পলাশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ কামরুল ইসলাম (২৫)
২. আমির হোসেন (২৪)
৩. মোঃ বিল্লাল হোসেন (২৩)
৪. মোঃ রোহান মিয়া (২৩)
৫. মোঃ শান্ত খান (২৬)
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি কালো রঙের ‘BAOFENG’ মার্কার ওয়াকিটকি সেট, ২টি স্টিলের তলোয়ার, ২টি স্টিল ও লোহার চাইনিজ কুড়াল এবং ১টি বড় আকারের লোহার ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনা-২: বৃহস্পতিবার মনোহরদী থানা পুলিশ একদুয়ারিয়া ইউনিয়নের চিকাদী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসআই (নিরস্ত্র)/আবেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসামির বসতবাড়ির উঠান থেকে মোঃ মনু মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলে তার হেফাজতে থাকা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনা-৩: ২২ জুলাই,২০২৬ রাতে বেলাবো থানার এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ ফজলুল হক নিলক্ষীয়া বাজারের মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি মোঃ রোস্তম আলীকে (৪৭) গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩,০০০ টাকা মূল্যের ১০০ গ্রাম গাঁজা এবং ৩,০০০ টাকা মূল্যের ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনা-৪: বেলাবো থানার এসআই(নিরস্ত্র)/শিহাব আহম্মেদ বারৈচা জেনারেল হাসপাতালের সামনের ফুটপাত থেকে মোঃ নুরুল্লাহ মিয়া (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে আনুমানিক ২,৫০০ টাকা মূল্যের ০৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে নরসিংদী জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park