1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার”

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

“নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার”

স্টাফ রিপোর্টার, মোঃ দুলাল মিয়া জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য :(কেন্দ্রিয় কমিটি) বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস
18 July, 2026

নরসিংদীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পৃথক এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজা।

ঘটনা-১: পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মুঞ্জুর হোসেন রনি (২৬) ও মোঃ রিফাত মিয়া (১৮) নামের দুই যুবককে আটক করা হয়। আটককৃত রনি পলাশের ভাগ্যেরপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এবং রিফাত দড়িহাওলাপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনা-২: গত ১৭ জুলাই ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় বেলাব থানার এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ নবী হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় ডিউটি চলাকালে ঢাকাগামী লেনের পাশে অবস্থিত ‘মায়ের দোয়া বডি বিল্ডার্স’ গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামী মহিন উদ্দিন (২৮) ‘কে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা। গ্রেফতারকৃত মহিন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর (রেল স্টেশন সংলগ্ন) এলাকার আবুল কাশেমের ছেলে (পালিত পিতা- ইউনুছ আলী ওরফে ইনসাফ আলী)। তার বিরুদ্ধে বেলাব থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

ঘটনা-৩: মাধবদী থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৭ জুলাই থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। (জাতীয় সাপ্তাহিক একুশে)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park