1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

রিপোর্টার সালমা

নরসিংদীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা জিসাসের উদ্যোগে ১৪ ডিসেম্বর রোজ রবিবার নরসিংদী সাটির পাড়া মুনলাইট স্কুল মাঠে বাদ আছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খাইরুল কবির খোকন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী শহর জিসাসের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান আতিক। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের সাধারণ সম্পাদক শরিফ ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও সাবেক দুইবারের ভিপি খবিরুল ইসলাম বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জিসাসের সহ-সভাপতি মাহবুব আলম ভূঁইয়া ও আতাউর রহমান মিঠু।এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জিসাসের সহ-সভাপতি জমসের আলী মোল্লা, মনির ভূঁইয়া, জাসদ মিয়া; দপ্তর সম্পাদক আরিফ ভূঁইয়া; সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ খান,কোষাধ্যক্ষ জুয়েল চৌধুরী, নরসিংদী সদর জিসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন জনি, কাঞ্চন মিয়া ও নুরু মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা জিসাস মোঃ জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা সহ জিসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিসাসের সাংগঠনিক সম্পাদক হাসান শিকদার ও সদস্য সচিব মোহাম্মদ রিপন মিয়া।দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় নরসিংদী জেলা জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park