1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদীতে ১,৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার”

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

জাতীয় পত্রিকা সাপ্তাহিক একুশে , | নরসিংদী | ১১ জুন ২০২৬
নরসিংদীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) নরসিংদী মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর ভূইয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তানভীর ভূইয়া শিবপুর উপজেলার গাসিরদিয়া এলাকার নাঈম ভূইয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ও ঘটনাপ্রবাহ প্রাথমিকভাবে একটি সক্রিয় মাদক সরবরাহ চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামি বর্তমানে থানা হাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
জাতীয় পত্রিকা সাপ্তাহিক একুশে ,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park