1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩২ বার পঠিত

নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন,

নরসিংদী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তী সময়ে নির্বাচন কমিশনার কর্তৃক নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নরসিংদী জেলা শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদে সহ-সভাপতি হিসেবে একেএম গোলাম কবির কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে ফারুক উদ্দিন ভূইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন,খবিরুল ইসলাম বাবুল, ইলিয়াস আলী ভূইয়া, আব্দুর রউফ ফকির রনি, সিদ্দিকুর রহমান নাহিদ এবং মাহিদুল ইসলাম সজীব।
নতুন কমিটির নেতৃবৃন্দ নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দুর্যোগকালীন সহায়তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park