1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদী ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৩টি মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

​ প্রতিনিধি. মোঃদুলাল মিয়া। নরসিংদী | ০৫ মে ২০২৬
​নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি দামী ইয়ামাহা মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
​মঙ্গলবার (৫ মে) সকালে মাধবদী থানার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন:
১. শিবপুর থানার কারারচর গুপ্তপাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩)।
২. মাধবদী থানার পাঁচদোনা (বেপারী পাড়া) এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২১)।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লা আল ফারুকের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গত ১৮ জানুয়ারি সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ‘ম্যাটব্লু’ রঙের ইয়ামাহা এফজেড (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সকালে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধারসহ এই দুই চোরকে গ্রেপ্তার করা হয়।
​পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচদোনা জব্বার টাওয়ারের সামনে চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সময় অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের আরও ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ সেই দুটি মোটরসাইকেলও জব্দ করেছে।
​জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park