
নরসিংদী বদরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা
নরসিংদী হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মোয়াজ্জেম ও ফরিদ খান গংদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও বাউন্ডারি ওয়াল নির্মাণের এই অভিযোগ করেছেন ভুক্তভোগী সেলিম ভূঁইয়া। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিরোধপূর্ণ জমি: বদরপুর মৌজার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৩ শতাংশ জমি।
অভিযুক্ত: প্রতিবেশী ফরিদ খান (৭০), তার ছেলে দাইয়ান (৪৮), আরিফ খান (৩৭) এবং স্থানীয় মোয়াজ্জেমসহ অজ্ঞাতনামা ৮-১০ জন।
অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর বসতভিটায় হামলা চালায় এবং জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করে।
আদালত ওই জমিতে স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) জারি করলেও অভিযুক্তরা তা অমান্য করে পুনরায় বাঁশের বেড়া ও দেয়াল দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে। বাধা দেওয়ায় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
বর্তমান অবস্থা:
ভুক্তভোগী সেলিম ভূঁইয়া নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।
পুলিশের বক্তব্য:
নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে