1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

নরসিংদী মডেল থানার বিশেষ অভিযানে দুই গ্রুপের ৬ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২২ বার পঠিত

নরসিংদী মডেল থানার বিশেষ অভিযানে দুই গ্রুপের ৬ সদস্য গ্রেপ্তার

নরসিংদী, ২৫ জুলাই ২০২৬: নরসিংদী মডেল থানা পুলিশ গত ২৪ জুলাই ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও তদন্তে সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, নরসিংদী মডেল থানার এফআইআর নং-৪৪, তারিখ ২৩ জুলাই ২০২৬, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/৩৪, দণ্ডবিধি ১৮৬০ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪ ধারা মামলায় এজাহারভুক্ত আসামি ও আবু লাল গ্রুপের সদস্য জুয়েল (৩২) ও হোসনা (২৫)-কে গ্রেপ্তার করা হয়। একই মামলার তদন্তে সন্দেহভাজন আসামি কাউসার (২৮) ও শাহরিয়ার আলম সম্রাট (১৯)-কেও আটক করা হয়েছে।

এছাড়া, নরসিংদী মডেল থানার মামলা নং-৬৬, তারিখ ২৬ মে ২০২৬, ধারা ৩৯৯/৪০২, দণ্ডবিধি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি ও সনেট গ্রুপের সদস্য মারুফ রহমান (২৫) এবং সাগর (২১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে জুয়েলের বিরুদ্ধে ২টি, কাউসারের বিরুদ্ধে ১৩টি এবং মারুফ রহমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নরসিংদী মডেল থানা পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park