1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদী মনোহরদীতে নদীর পাড়ের বালি কাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

জাতীয় সাপ্তাহিক একুশে: নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে নদীর পাড়ের বালি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ মে ২০২৬) উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাড় কেটে বালি বিক্রির খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ সজিব মিয়া। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া বলেন,
“নদীর পাড় কেটে অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশ ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান চলবে।
এসময় জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন।
মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক একুশে, নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি ) :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park