
নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক ও লেখক নাজমুল হোসেনকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগকারীদের দাবি, অতীতে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড, সরকারি প্রকল্পে সম্পৃক্ততা এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগকারীরা দাবি করেন, তাঁদের কাছে বিভিন্ন ছবি, নথি ও অন্যান্য তথ্য-উপাত্ত রয়েছে, যা সংশ্লিষ্ট তদন্ত সংস্থার কাছে উপস্থাপন করা হবে। তাঁদের ভাষ্য,অভিযোগগুলোর সত্যতা যাচাই করে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।তবে নাজমুল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।সংশ্লিষ্ট মহলের মতে, রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে অপপ্রচার, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার কিংবা অন্য কোনো অপরাধের অভিযোগ উঠলে তা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনানুগভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে উপস্থাপন না করারও আহ্বান জানান তারা।