1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নীরবতা ভাঙুন, প্রতিবাদ গড়ুন”—পাইকগাছায় ইভটিজিংবিরোধী সচেতনতা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
ইভটিজিং, পর্নোগ্রাফি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে—এমন উদ্বেগ প্রকাশ করে এসব অপসংস্কৃতি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া।
রবিবার (৩ মে) সকালে পৌর সদরের ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে “নীরবতা বুলিংকে সমর্থন করে—সোচ্চার হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার।
প্রধান আলোচকের বক্তব্যে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ইভটিজিং, বুলিং ও বাল্যবিবাহের মতো অপরাধ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। একটি সচেতন ও দায়িত্বশীল সমাজই পারে এসব অপরাধ প্রতিরোধ করতে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় এক ঘণ্টাব্যাপী একটি মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সমস্যা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park