1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নেত্রকোনা কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী প্রচার দলের ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৬ বার পঠিত

আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সাংগঠনিক গঠনতন্ত্র ও দলীয় নীতিমালা অনুযায়ী নেত্রকোণা জেলার আওতাধীন কলমাকান্দা উপজেলা শাখার ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মোঃ মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক অলিউল্লাহ রহমান অলি স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে কলমাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন দলীয় নেতৃবৃন্দ।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল বারেক শেখ (নাজিরপুর ইউনিয়ন)। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম (৩নং পোগলা ইউনিয়ন)।
এছাড়া সহ-সভাপতি পদে একাধিক ইউনিয়নের অভিজ্ঞ ও উদ্যমী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জহিরুল ইসলাম (পোগলা ইউনিয়ন), যিনি সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতার জন্য পরিচিত।

পাশাপাশি একাধিক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম মোল্লা (কলমাকান্দা সদর ইউনিয়ন)সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক মাধ্যমে কমিটিকে কার্যকর ও গতিশীল রূপ দেওয়া হয়েছে।

ইউনিয়নভিত্তিক ভারসাম্য ও প্রতিনিধিত্ব -এই কমিটিতে ২নং নাজিরপুর, ৩নং পোগলা, ৪নং বড়খাপন, ৫নং লেঙ্গুড়া, ৬নং খারনৈ, ৭নং কৈলাটী এবং কলমাকান্দা সদর ইউনিয়নের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে উপজেলা জুড়ে সংগঠনের কার্যক্রম সমানভাবে বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

দলীয় নেতারা মনে করছেন, এই ইউনিয়নভিত্তিক ভারসাম্য ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মোঃ মোবারক হোসেন বলেন,কলমাকান্দা উপজেলা প্রচার দলের এই কমিটি দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের পক্ষে কথা বলবে।

জেলা সাধারণ সম্পাদক অলিউল্লাহ রহমান অলি বলেন,
নতুন এই কমিটির মাধ্যমে কলমাকান্দা উপজেলায় জাতীয়তাবাদী প্রচার দলের কার্যক্রম আরও বেগবান হবে। তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দলের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

দলীয় সূত্রে আরও জানানো হয়, খুব শিগগিরই কলমাকান্দা উপজেলায় নতুন কমিটির উদ্যোগে সাংগঠনিক সভা, প্রচার কার্যক্রম ও জনসংযোগমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park