1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার।

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

বরগুনার বেতাগীতে আলোচিত ও চাঞ্চল্যকর বখাটের মারধরে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করেছে SRB-08 পটুয়াখালী। এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প, বরিশাল এর একটি আভিযানিক দল অদ্য ২৭/০৯/২০২৬ইং তারিখ দুপুরে বরগুনা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার বেতাগীতে আলোচিত ও চাঞ্চল্যকর বখাটের মারধরে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল’কে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম পঞ্চম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত পাশাপাশি বাড়ি এবং আত্মীয়। অভিযুক্ত প্রায়ই ভিকটিমকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিতো। ঘটনার দিন ভিকটিম তার স্কুল থেকে বাড়ি ফিরার পথে ৬১নং গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কোণে পৌছা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা অভিযুক্তগণ একে অপরের সহযোগীতায় ভিকটিমকে এলোপাথারিভাবে আঘাত করে মারাত্বক ভাবে রক্তাক্ত যখম করে। ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশে থাকা স্কুল ছাত্র ছাত্রী সহ স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করে। উল্লেখ্য যে নির্মম এই ঘটনার পর থেকেই এসআরবি-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এসআরবি-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অন্যান্য অপারাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। মোঃ রাশেদুল আহসান
স্কোয়াড্রন লিডার
কোম্পানী অধিনায়ক
এসআরবি-৮, সিপিসি-১,পটুয়াখালী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park