1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পটুয়াখালীতে যৌতুকের বলি গৃহবধূ তানিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত

 

মোহাম্মদ বিল্লাল হোসেন স্টাফ রিপোর্টার : পটুয়াখালীতে যৌতুক ও নির্যাতনের শিকার গৃহবধূ তানিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার (১৯ জুলাই ২০২৬) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহত তানিয়ার পরিবার ও স্থানীয় জৈনকাঠীবাসীদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তানিয়াকে পরিকল্পিতভাবে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন, “এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং নৃশংস হত্যাকাণ্ড। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।” তারা স্লোগান দিয়ে বলেন, “তানিয়ার হত্যাকারীদের ফাঁসি চাই”, “যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন”।নিহত তানিয়ার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তানিয়া। তাঁরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের ঘটনা বারবার ঘটছে, অথচ বিচার পাওয়া যায় না। তাই প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে।এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তানিয়া হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তারা জানায়, তদন্ত চলছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।নারী নির্যাতন ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির দাবি করে মানববন্ধনকারীরা সকলের প্রতি এমন ঘটনার প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নারী সংগঠনগুলো সোচ্চার হয়ে উঠতে শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park