1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পবিত্র মসজিদে চুরির দুঃসাহস: চাঁদখালীর নবপল্লী জামে মসজিদের মাইক সেট লুট

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মোঃ সাইফুল্লাহ,নিজস্ব প্রতিবেদক।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি কৃষ্ণনগর বালি খাল এলাকার নবপল্লী জামে মসজিদে সংঘটিত হয়েছে ন্যক্কারজনক চুরির ঘটনা।পবিত্র ইবাদতখানায় গভীর রাতে ঢুকে দুর্বৃত্তরা মসজিদের গুরুত্বপূর্ণ মাইক সেট ও মাইক্রোফোন চুরি করে নিয়ে গেছে,যার আনুমানিক মূল্য প্রায় ১৪ হাজার টাকা।
স্থানীয়রা জানান,গত ২০ ডিসেম্বর রাতে এশার নামাজ আদায় শেষে মুসল্লিরা প্রতিদিনের মতো মসজিদে তালা দিয়ে বাড়িতে চলে যান।কিন্তু ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৫টায় ফজরের আজান দিতে মসজিদে গিয়ে মুয়াজ্জিন দেখতে পান—মসজিদের ভেতরে থাকা মাইক সেট ও মাইক্রোফোন সম্পূর্ণরূপে উধাও।
বিষয়টি বুঝতে পেরে মুয়াজ্জিন চিৎকার দিলে আশপাশের মুসল্লি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,২০ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ২১ ডিসেম্বর ভোর ৫টার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা মসজিদের ভেতরে অবৈধভাবে প্রবেশ করে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করে।
চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়।মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে চুরিকৃত মালামাল উদ্ধারে তৎপরতা চালালেও কোনো সাফল্য মেলেনি।পরে বিষয়টি পাইকগাছা থানাকে অবহিত করা হয়।
এ ঘটনায় নবপল্লী জামে মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আবু সালেহ (সোনারুল) (৪২),পিতা মৃত শমসেল গাজী,গ্রাম কৃষ্ণনগর,থানা পাইকগাছা,জেলা খুলনা—অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির মতো জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী অবিলম্বে দোষীদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park