1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)

ঢাকা জেলার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি’র সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবাহানের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন করা হয়।
আজ (২৬ শে সেপ্টেম্বর) ২০২৬ইং রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ মোটরসাইকেল শো ডাউন অনুষ্ঠিত হয়েছে। শোডাউনটি পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রদক্ষিণ করেন। শোডাউন টিতে প্রায় ০৫ শতাধিক মোটরসাইকেল অংশ গ্রহণ করে।
শোডাউন শেষে নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠ প্রাঙ্গনে বক্তব্য রাখেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সোবহান, আব্দুস সোবহান বলেন আওয়ামী লীগের সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই মোটরসাইকেল শোডাউন করা হলো। আমরা সদা সার্বক্ষণিক আওয়ামী লীগের ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আমাদের স্থান থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিগত দিনে ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে সোচ্চার ছিলাম এখনো ঠিক সেভাবেই সোচ্চার রয়েছি।
এ সময় তিনি আরো বলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পাথালিয়া ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও ভোট কামনা করি। পাথালিয়া ইউনিয়ন আমার অত্যন্ত সুপরিচিত কেননা আমি এই ইউনিয়নের দুই দুই বার সাবেক মেম্বার। আমি ইউনিয়ন বাসির সকলের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য সুযোগ চাই।
উক্ত শোডাউনে আরো উপস্থিত ছিলেন মোঃ তমিজ উদ্দিন সভাপতি ঢাকা উত্তর ছাত্রদল, মোঃ জহিরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আনোয়ার হোসেন রানা মেম্বার প্রচার সম্পাদক আশুলিয়া থানা বিএনপি, মোঃ আমিনুর রহমান ইউপি সদস্য পাথালিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ তোফাজ্জল হোসেন পাথালিয়া ইউনিয়ন বিএনপি, এছাড়াও সাভার উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park