1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা ও বাণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন, ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি। ৩লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তুরাগ নদীতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট অভিনন্দন, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস (পুলিশ)ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন। তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

পলাশবাড়ীতে পল্লীবিদ্যুৎ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, থানায় গিয়ে আটক ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

পলাশবাড়ীতে পল্লীবিদ্যুৎ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, থানায় গিয়ে আটক ২

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বাড়াইপাড়া পলিটেকনিক এলাকায় পল্লীবিদ্যুৎ কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে স্থানীয় দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্য, বাড়াইপাড়া পলিটেকনিক সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বা লাইনসংক্রান্ত কাজ করতে গেলে পল্লীবিদ্যুৎ কর্মীদের সঙ্গে স্থানীয়দের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর পল্লীবিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্থানীয়দের একটি প্রতিনিধি দল পলাশবাড়ী থানায় যায়। তবে অভিযোগ গ্রহণের পরিবর্তে দুইজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। আটকদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়াইপাড়া পলিটেকনিক ও আশপাশের এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয়দের মধ্যে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, সংঘর্ষের প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং আটক ব্যক্তিদের বিষয়ে দ্রুত পরিষ্কার তথ্য দেওয়া হোক।
অন্যদিকে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, দায়িত্ব পালনকালে তাদের কর্মীরা হামলার শিকার হয়েছেন। তবে স্থানীয়দের আটকের বিষয়ে তাদের কোনো ভূমিকা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে এব্যাপারে আরও জানা যায়, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park