1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

‎-
‎পলাশ উপজেলা প্রতিনিধি :
নরসিংদী পলাশ উপজেলায় দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ডাঙ্গা পুলিশ ক্যাম্প নতুন রূপে পুনরায় উদ্বোধন করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ক্যাম্পটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আবারও কার্যক্রম শুরু করেছে। ১৪ আগষ্ট ২০২৬ রোজ শুক্রবার সকালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন । পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে পুলিশের জন্য একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়।
‎
‎ ফ্যাক্টরীর কো- অর্ডিনেটর ও এক্সিকিউটিভ ডিরেক্টর ফজলে রাব্বি নরসিংদী পুলিশ সুপারের নিকট পুলিশ পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন। এ সময় পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎ প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা এবং শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাণ-আরএফএল এর এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডাঙ্গা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park