1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় কৃষি প্রণোদনার আওতায় ২,৫৮৫টি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ ও কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে কৃষি বিভাগের উদ্যোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৫১৭টি পরিবারের মধ্যে মোট ২,৫৮৫টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন উপকারভোগীদের হাতে চারাগুলো তুলে দেন। এ সময় তিনি কৃষকদের গাছের সঠিক পরিচর্যা, যথাযথ স্থানে রোপণ এবং নিয়মিত যত্ন নেওয়ার পরামর্শ দেন, যাতে চারাগুলো বড় হয়ে পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। বিতরণকৃত ফলজ গাছ ভবিষ্যতে কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বনজ গাছ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঔষধি গাছ স্থানীয় জনগণের প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থায় সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. মনিরুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা।

চারা পেয়ে উপকারভোগী কৃষকেরা সন্তোষ প্রকাশ করে কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ শুধু পারিবারিক আয় বৃদ্ধিতেই নয়, উপজেলার সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্থানীয়দের মতে, কৃষি বিভাগের এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি কৃষকের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park