1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
85/26 S R B মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন নাছিম আহমেদ (ইকবাল) নরসিংদী শিবপুর উপজেলার সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত মালুমঘাটে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও কর্মের মাধ্যমে একজন আদর্শ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ পরিবার-জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কবর জিয়ারত,আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫আগস্ট)সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করা হয়।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব তোহিদুজ্জামান।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ফজলে রাব্বী,উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.আব্দুল মজিদ,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য সুপার আমিনুল ইসলাম,অধ্যাপক মমিন সানা,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম.এনামুল হক,সদস্য সচিব এস.এম.এমদাদুল হক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ আওয়াল কবীর এবং ওসি(তদন্ত)জুলফিকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার মণ্ডল।এছাড়া বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা,জালাল উদ্দিন, জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা শেখ কামাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন,রণজিৎ কুমার সরকার,জুলাই যোদ্ধা আব্দুল কাদের নয়ন,রানা শেখ,গাজী তানভীর আহমেদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামিলুর রহমান রানা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা,সাংবাদিক,জুলাই যোদ্ধা,শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park