
ডাঃ মোঃ মাহফুজুর রহমান, নিজস্ব প্রতিবেদক।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি হাসপাতালের সামনে অবস্থিত বিনোদগঞ্জ মেডিকেল সেন্টারে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এলাকাবাসীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এখানে মেডিসিন, গাইনি, আল্ট্রাসনোগ্রাম ও আধুনিক ডায়াগনস্টিক সেবার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মেডিকেল সেন্টারে ডাঃ এস. এম. আব্দুর রহমান (এমবিবিএস, পিজিটি-মেডিসিন, ডিএমইউ-আল্ট্রা, বিআরডিসি রেজিঃ নং এ-১৩১৭৩৯), যশোর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, নিয়মিত রোগী দেখছেন। তিনি মেডিসিন, বাত ও জয়েন্ট ব্যথা, গীটব্যথা, মাথাব্যথা, শিরার সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি, মানসিক দুশ্চিন্তা, পেটের সমস্যা, চর্ম ও যৌন রোগ, শিশুরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি তিনি আল্ট্রাসনোগ্রাম সেবাও দিয়ে থাকেন। তিনি প্রতি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখেন।
এছাড়াও ডাঃ ওয়াহিদা আক্তার (এমবিবিএস, সিএমইউ-আল্ট্রা, পিজিটি-গাইনি এন্ড অবস, বিআরডিসি রেজিঃ নং এ-১৩১৭১৩), রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, গাইনি ও প্রসূতি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে সেবা প্রদান করছেন। তিনি অনিয়মিত মাসিক, মাসিককালীন ব্যথা, সাদা শ্রাব, জরায়ু ও প্রসাবের সংক্রমণ, জরায়ুর পলিপ, জরায়ু নিচে নেমে যাওয়া, স্তন সমস্যা, বন্ধ্যাত্ব, হরমোনজনিত সমস্যা, চুল পড়া, গর্ভকালীন চেকআপ, গর্ভপাতজনিত জটিলতাসহ নারীদের সকল গোপন ও জটিল রোগের চিকিৎসা এবং আল্ট্রাসনোগ্রাম করেন। তিনি প্রতি রবিবার ও বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখেন।
মেডিকেল সেন্টারে আরও সেবা প্রদান করছেন ডাঃ অমিত বরণ আঢ্য (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, এফসিপিএস শেষ পর্ব-মেডিসিন), ইনডোর মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি মেডিসিন, নিউরো মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি, গ্যাস্ট্রোলিভার, কিডনি সমস্যা এবং চর্ম ও যৌন রোগে চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগী দেখেন।
এছাড়া বিনোদগঞ্জ মেডিকেল সেন্টারে আধুনিক ডায়াগনস্টিক সেবা হিসেবে ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা, হরমোন পরীক্ষা, হেমাটোলজি, প্রস্রাব ও মল পরীক্ষা, মাইক্রোবায়োলজি, সেরোলজি এবং ক্লিনিক্যাল কেমিক্যাল প্যাথলজি সেবা চালু রয়েছে।
রোগী সিরিয়ালের জন্য যোগাযোগ নম্বর: ০১৭৬২-০৮৬৫৪৯।
এলাকাবাসী কম খরচে মানসম্মত চিকিৎসা পাওয়ায় বিনোদগঞ্জ মেডিকেল সেন্টারটি ইতোমধ্যে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছে।