1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় মেধাবী শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে জেলা পরিষদ খুলনা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সুরাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৮ মে ২০২৬, সোমবার দুপুর ১২টায় খুলনার পাইকগাছা উপজেলা চত্বরে এক মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা পরিষদ খুলনার উদ্যোগে এ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী, অসহায় নারী ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ২৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ, ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন প্রদান এবং ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
এ কর্মসূচির আয়োজনে রয়েছে জেলা পরিষদ খুলনা। অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে থাকবেন এস এম মনিরুল হাসান বাপ্পী — সদস্য সচিব (ভারপ্রাপ্ত), খুলনা জেলা বিএনপি; প্রশাসক, জেলা পরিষদ খুলনা; চেয়ারম্যান, খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)।
তিনি জানান, “নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বদা কয়রা-পাইকগাছার জনসাধারণের পাশে থাকবো।” মানবিক সহায়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় জনগণের মাঝে এ কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park