1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক নেতা ও কাউন্সিলর এস. এম. এমদাদুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক এবং জেলা বিএনপি নেতা শেখ ইমদাদুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুষার কান্তি মন্ডল, সরদার ফারুক হোসেন, শেখ বেনজির আহমেদ লাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা প্রণব কান্তি মন্ডল, সাবেক জেলা বিএনপি নেতা ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, জি. এম. মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, রুস্তম গাজী, নাজির আহমেদ, আব্দুস সাত্তার, আবু মুসা, আমিনুর রহমান, হবি মোল্লা, আবুল বাশার বাচ্চু, অ্যাডভোকেট ইকরামুল হক, এস. এম. টুকু, ইব্রাহিম গাজী, আনোয়ারুল ইসলাম, কে. এম. আসাদুজ্জামান খোকন, মফিজুল ইসলাম টাকু, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দীন নায়েব, অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ সুমন, যুব নেতা হুরায়রা বাদশা, ওবায়দুল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের জেলা সদস্য সচিব আলহাজ হাফেজ আবু মুসা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park