1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছার কপিলমুনিতে সংঘবদ্ধ চোর চক্রের দুঃসাহসিক গরু চুরি, এলাকাবাসীর প্রতিরোধে উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

সুমাইয়া আক্তার ঈশিতা,
নিজস্ব প্রতিবেদক।

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে সংঘবদ্ধ চোর চক্রের দুঃসাহসিক তৎপরতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার ভোররাতে একটি গরু চুরির ঘটনায় এলাকাবাসীর তাৎক্ষণিক প্রতিরোধ ও ঐক্যবদ্ধ উদ্যোগে চোরদের কবল থেকে গরুটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কপিলমুনি বাজারের পরিচিত মুদি ব্যবসায়ী ও নাছিরপুর নাথপাড়ার বাসিন্দা গোপাল দেবনাথের গোয়ালঘরের চারটি তালা ভেঙে বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে সংঘবদ্ধ চোরেরা একটি গরু চুরি করে নিয়ে যায়। গভীর রাতে পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা সংঘটিত হয় বলে এলাকাবাসীর ধারণা।
চোরেরা গরুটি রেজাকপুর গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বিষয়টি নজরে এলে তিনি সাহসিকতার সঙ্গে ডাক-চিৎকার শুরু করেন। তার আহ্বানে মুহূর্তের মধ্যে এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া করলে চোর চক্র গরুটি ফেলে রেখে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই ভোর থেকেই এলাকায় ব্যাপক তৎপরতা শুরু হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল কাদেরের নেতৃত্বে যুবদল নেতা আক্তার ও রায়হানসহ স্থানীয়রা বিভিন্ন মসজিদে মাইকিংয়ের মাধ্যমে গরুর মালিককে শনাক্ত করার উদ্যোগ নেন। একপর্যায়ে সকাল আনুমানিক ৭টার দিকে মালিক গোপাল দেবনাথ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা গরুটি তার কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।
এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে কপিলমুনিসহ আশপাশের এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। তারা এই ঘটনায় উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করলেও দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার, রাত্রীকালীন নিরাপত্তা বৃদ্ধি এবং চোর চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park