1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছার গড়ইখালীতে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রায় ২ কোটি টাকার দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের চলমান কাজ পরিদর্শন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
খুলনা জেলার পাইকগাছা উপজেলার উপকূলীয় সুন্দরবনসংলগ্ন গড়ইখালী ইউনিয়ন একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা।ঘূর্ণিঝড়,জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক বিপর্যয়ে নিয়মিত ক্ষতিগ্রস্ত হয় এ জনপদের মানুষের জীবন ও জীবিকা।দীর্ঘদিন ধরে ওয়াবদা বেড়িবাঁধ ও গ্রামীণ সড়কসমূহ ভেঙে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের।
এই প্রেক্ষাপটে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।ডব্লিউএফপির অর্থায়নে ও উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে পাইকগাছায় ২০২৫-২০২৬ অর্থবছরে“দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ সৃষ্টি”শীর্ষক প্রকল্পের আওতায় মোট ৩কোটি ৭লক্ষ ৯৬হাজার ৪৯৬টাকা ব্যয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এই প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটি গড়ইখালী ইউনিয়নে প্রায় ২কোটি টাকা ব্যয়ে ওয়াবদা বেড়িবাঁধ ও মাটির রাস্তা সংস্কার এবং এইচবিবি ইটের চলমান কাজ পরিদর্শন করেছেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে প্রকল্পের কাজ প্রায় ৫০শতাংশ সম্পন্ন হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির কমিউনিটি সম্পদ সৃষ্টি প্রকল্পের আওতায় গড়ইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে খুদখালীর কানু বাবুর বাড়ি হতে গাংরখী বাজার পর্যন্ত ১কোটি ২৮ লক্ষ ৪৭হাজার ৯৭৫টাকা ব্যয়ে ২হাজার ১৫মিটার মাটির রাস্তা ও ওয়াবদা বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু হয়েছে।
অপরদিকে,একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাইনবাড়িয়া মনির বাড়ি হতে ব্রিজ পর্যন্ত ৫৫লক্ষ ৩৫হাজার ৮৮১ টাকা ব্যয়ে ৮৩০মিটার মাটির রাস্তা সংস্কারের কাজ চলমান রয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)।মাঠপর্যায়ে বাস্তবায়ন কার্যক্রমে যুক্ত রয়েছে গড়ইখালী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সহযোগী সংস্থা সুশীলন।প্রকল্পের সকল কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ২০২৬সালের ৩১জানুয়ারি।
গত ৫জানুয়ারি সোমবার সকালে চলমান এসব উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা,পিআইও রাজীব বিশ্বাস,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল,গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু,আযুব আলীসহ ইউজেডটিএফসি কমিটির সকল সদস্য, পিআইসি কমিটির সদস্যবৃন্দ এবং সুশীলনের উপজেলা কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন এবং বলেন,“এই উন্নয়ন কাজ শেষ হলে উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নত হবে এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা আরও বাড়বে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park