1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছার সোলাদানা খেয়াঘাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছার সোলাদানা খেয়াঘাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। উপজেলার ৩ ইউনিয়নের যাতায়াত ও পারাপারের জন্য জনগুরুত্বপূর্ণ সোলাদানা খেয়াঘাট সড়ক উন্নয়নে ২০২৫ ও ২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি) এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আওতায় ২৫ লাখ টাকা বরাদ্দ হয়। এ বরাদ্দের আওতায় সংশ্লিষ্ট সড়কের উন্নয়নে মাটির রাস্তা সংস্কার, ইটের হেরিন বোন্ড ( এইচবিবি) এবং প্যালাসাইটিং কাজ করা হবে। উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরাফ এন্টারপ্রাইজ। রবিবার থেকে স্কেভেটর দিয়ে কাজ শুরু করছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, ঠিকাদার প্রভাষক জাহাঙ্গীর আলম, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, যুবদল নেতা আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, রকি বিশ্বাস, আয়ুব জোয়ার্দার, জাকির সরদার, আসলাম পারভেজ, সুশীলনের ফিল্ড ফ্যাসিলিটেটর বিপ্লব মন্ডল ও চিরঞ্জীত মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন। উন্নয়ন কাজ শেষ হলে সোলাদানা, লতা ও দেলুটি ইউনিয়ন সহ খুলনায় যাতায়াত সহজ হবে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park