1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় অদম্য নারী পুরস্কার পাচ্ছেন ৫ অসামান্য নারী

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে পাইকগাছার পাঁচজন কৃতী নারীকে প্রদান করা হচ্ছে “অদম্য নারী পুরস্কার”। নারী উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, মাতৃত্ব ও সামাজিক পরিবর্তনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হবে। আগামী ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

মনোনীত পাঁচ নারী হলেন—

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী

গোপালপুর গ্রামের মেহেদী হাসানের সহধর্মিণী নারী উদ্যোক্তা হাবিবা আক্তার রিতি (২২)। নিজ বাড়িতে রঙিন অ্যাকুরিয়াম ফিস ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদন খামার করে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন। তরুণ উদ্যোক্তা হিসেবে এলাকায় পেয়েছেন বিশেষ স্বীকৃতি।

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী

বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সানার মেয়ে সুজাতা আমিন (২৯)। বর্তমানে তিনি গোপালগঞ্জে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। পড়াশোনা ও কর্মজীবনে তার উল্লেখযোগ্য সাফল্য তাকে এই ক্যাটাগরিতে মনোনীত করেছে।

নির্যাতন থেকে ঘুরে দাঁড়ানো অদম্য নারী

কমলাপুর গ্রামের বদরুদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন (৩২)। জীবনের প্রতিকূলতা ও নির্যাতন থেকে ঘুরে দাঁড়িয়ে দর্জি কাজ ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করেছেন। নতুন উদ্যমে জীবন শুরু করার সাহসিকতার জন্য তাকে সম্মাননা দেওয়া হচ্ছে।

সফল জননী নারী

শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫)। তিন সন্তানের জননী এ নারী তার সন্তানদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন—দুই ছেলে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

সমাজ উন্নয়নে অবদান রাখা নারী

চর লক্ষ্মীখোলা গ্রামের বিপ্লব কান্তি সরকারের সহধর্মিণী তেরেজা গোমেজ (৩৭)। হস্তশিল্পের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি এলাকার বহু নারীকে স্বাবলম্বী করেছেন। সমাজ উন্নয়ন ও নারী ক্ষমতায়নে তার অবদান প্রশংসিত।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার জানান, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে অনুকরণীয় ভূমিকা রাখায় এবারকার অনুষ্ঠানে এই পাঁচজন নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হবে।

নারীর অগ্রযাত্রা ও স্বাবলম্বী সমাজ বিনির্মাণে তাদের অবদান পাইকগাছায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park