1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় আদালতের নির্দেশ অমান্য করে আধাপাঁকা ধান কাটার চেষ্টা উত্তেজনা নিরসনে পুলিশের হস্তক্ষেপ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক আধাপাঁকা ধান কাটার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৪৪ ধারা ও ১৮৮ মামলার প্রেক্ষিতে উভয় পক্ষকে আদালতের নির্দেশ মেনে চলার কঠোর নির্দেশনা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া এলাকায় মৃত ওহেদ মোড়লের ছেলে হাকিম মোঃ শাহাদাৎ হোসেন এবং মৃত সায়েদ মোড়লের ছেলে আরশাদ গংদের মধ্যে ৩ একর ৩১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে পূর্বে থানায় জিডি এবং সর্বশেষ পাইকগাছার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমআর-২২৬/২৫ নম্বর মামলা দায়ের করেন বাদী হাকিম শাহাদাৎ হোসেন।
মামলার প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক মাহেরা নাজনীন তপশীলভুক্ত দাগ নম্বর ৩৮৩/৩৭৮/৪৪৪ ও খতিয়ান নং ৯, ১৪৭/২৭১-এর সম্পত্তির ওপর দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ প্রদান করেন।
বাদী হাকিম শাহাদাৎ হোসেন অভিযোগ করে বলেন,
“আমাদের রেকর্ডীয় সম্পত্তিতে প্রতিপক্ষ চাচাতো ভাইরা জোর করে আধাপাঁকা ধান কাটার চেষ্টা করছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা তা উপেক্ষা করছে। বর্তমান হাল-সন পর্যন্ত এ জমির অনলাইন খাজনাও আমরা পরিশোধ করেছি।”
এ বিষয়ে পাইকগাছা থানার এসআই নূরে আলম জানান,
“ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেছি। তাদের আদালতের নির্দেশ মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঘটনাটি এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park