1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত র‍্যালি, বেলুন উড়িয়ে উদ্বোধন ও আলোচনা সভায় সচেতনতার বার্তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
র‍্যালি শেষে আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় “সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জি.এম. আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক এডভোকেট জি.এম. আককাছ আলি।
সেরেস্তাদার ইকরামুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এডভোকেট এফ.এম.এ রাজ্জাক, মোজাফফর হাসান, প্রদীশ কুমার হালদার, শফিকুল ইসলাম কচি, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখি এবং রোভার গার্ল বৃষ্টি সাধু।
দিবসটি সফলভাবে পালনে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য এই সহায়তা কার্যক্রম সহজে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park