1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনে ব্যাপক প্রস্তুতি উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আহ্বান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি
খুলনার পাইকগাছায় আগামী ৫ আগস্ট‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩০জুলাই)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।সভায় দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ,দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।তারা দিবসটি মর্যাদাপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় মতামত ও পরামর্শ প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম.এমদাদুল হক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,উপজেলা প্রকৌশলী মো.শাফিন শোয়েব, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ,উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল,জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন,ষোলআনা সমিতির সভাপতি জি. এম.শুকুরুজ্জামান,শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন,প্রভাষক আবু সাইদ,আবু সাবাহ,প্রধান শিক্ষক আব্দুল ওহাব,দেবাশীষ সরদার,রহিমা আক্তার শম্পাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন,‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিবস।দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং যথাযোগ্য মর্যাদায় উদযাপন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park