1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর হাতে উপকারভোগীদের মাঝে সামগ্রী প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন জেলা প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব এসএম এমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকাল ১০টায় ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে এসএম মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, কে এম আশরাফুল আলম নান্নু, ডা. আব্দুল মজিদ, এসএম এনামুল হক, আসলাম পারভেজ ও এসএম এমদাদুল হক।
পরে বিকেলে গড়ইখালীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এসএম মনিরুল হাসান বাপ্পী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park