1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (রাত) উপজেলার একাধিক ইউনিয়নে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
হরিঢালি ইউনিয়নের আপেল উদ্দিন মোড়লের ছেলে শরিফুল মোড়ল,
লস্কর ইউনিয়নের জগদীশ মন্ডলের ছেলে উদয় কৃষ্ণ মন্ডল,
রাড়ুলী ইউনিয়নের রজব গাজীর ছেলে মুন্না গাজী (২৬),
চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মাজন গাজীর ছেলে কালাম গাজী (৬০),
একই গ্রামের বাবর আলী গাজীর ছেলে সিরাজুল গাজী (৫৮),
মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে মান্নান গাজী (৭১),
আব্দুল গাজীর ছেলে আবু মুসা গাজী (৩১),
সবুর মালীর ছেলে উজ্জ্বল মালী (৪২),
খালেদ গাজীর ছেলে মোস্তফা গাজী (৪৫),
লিয়াকাত গাজীর ছেলে ইসমাইল গাজী (৪০),
সাজ্জাদ গাজীর ছেলে রুহুল আমিন গাজী (৫৩)
এবং রাড়ুলী ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে আমিনুর গাজী।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে মোট ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, গত এক মাসে থানা পুলিশের নিয়মিত অভিযানে মোট ১৪৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের ওয়ারেন্ট তামিল করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park