1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় বক্তারা জানান, কর্মসূচিটির মূল লক্ষ্য হলো গ্রামীণ জনপদের সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করা এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা। তারা আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং যুবসমাজকে মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম. মনিরুল হুদা এবং ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাকির হোসেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ সরদার ও পীযূষ কান্তি মণ্ডল, ক্রীড়া ব্যক্তিত্ব জামিলুর রহমান রানা, রাজু আহমেদ এবং অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সুধীজন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দক্ষ ও প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park