1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন: জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে পাইকগাছায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক পানির গুণমান পরীক্ষা ল্যাব (ওয়াটার টেস্টিং ল্যাব)। নিরাপদ পানির নিশ্চয়তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি পাইকগাছা পৌর পানি সরবরাহ শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী। উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও নবলোক-এর সহযোগিতায় স্থাপিত এই ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, বিল ক্লার্ক মো. শাহিন হোসেনসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এই ল্যাব চালুর ফলে এখন থেকে পাইকগাছার সাধারণ মানুষ স্বল্প খরচে পানির গুণগত মান পরীক্ষা করতে পারবেন। ল্যাবটিতে প্রধানত পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান পরীক্ষা করা হবে—আর্সেনিক, আয়রন, লবণাক্ততা, পিএইচ (pH) এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া।
জনস্বার্থ বিবেচনায় পৌর প্রশাসনের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। পৌর এলাকার সকল পানি বিক্রয়কারী প্ল্যান্টকে নিয়মিতভাবে এই ল্যাবে পানির গুণগত মান পরীক্ষা করাতে হবে। পাশাপাশি পরীক্ষার রিপোর্টের কপি গ্রাহকদের দেখার সুবিধার্থে প্রতিটি প্ল্যান্টে দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া সাধারণ নাগরিকরাও তাদের বাসাবাড়ির টিউবওয়েলের পানি এই ল্যাবে পরীক্ষা করাতে পারবেন, যা নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “জনস্বাস্থ্য রক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকার। এই ল্যাবটি উপকূলীয় মানুষের জন্য একটি স্থায়ী সম্পদ হিসেবে কাজ করবে। নিয়মিত তদারকির মাধ্যমে পানির মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে, যা পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপকূলীয় এই জনপদে সুপেয় পানির সংকট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধিতে নতুন এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park