1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে অদম্য নারী সম্মাননা প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

মোঃ সাইফুল্লাহ সরদার, নিজস্ব প্রতিবেদক।

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। “নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, দুর্নীতি দমন কমিশন খুলনার কোর্ট পরিদর্শক অন্তত মজুমদার অন্তু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, সামাজিক সংগঠক দীপল বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও নবলোক প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: গোপালপুর গ্রামের মেহেদী হাসানের সহধর্মিণী নারী উদ্যোক্তা হাবিবা আক্তার রিতি (২২)
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সরদারের মেয়ে সহকারী জজ সুজাতা আমিন (২৯)
নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুনভাবে উঠে দাঁড়ানো নারী: কমলাপুর গ্রামের বদরদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন (৩২),
সফল জননী নারী: শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫),
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন। সম্মাননা প্রাপ্ত নারীদের ধৈর্য, সংগ্রাম ও সাফল্যের গল্প অনুষ্ঠানে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park