1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন: বাকপ্রতিবন্ধীর বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর প্রায় ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবু ছিদ্দিক সরদার, যিনি বাকপ্রতিবন্ধী এবং অত্যন্ত দরিদ্র।
ভুক্তভোগীর স্ত্রী কাকুলী বেগম জানান, ঘটনার সময় তিনি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তাদের ছেলে বায়জিদ চিৎকার করে জানায় ঘরে আগুন লেগেছে। দ্রুত বাইরে এসে দেখেন আগুনে পুরো ঘরটি দাউদাউ করে জ্বলছে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরের ভেতরে থাকা কোনো জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা রসিদ সরদার বলেন, “ছিদ্দিক সরদার খুবই অসচ্ছল। জীবিকার তাগিদে কয়েকদিন আগে ধান কাটতে বাইরে গেছেন, এখনও বাড়ি ফেরেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিটারের পাশের তার নষ্ট হয়ে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ক্ষতির পর নতুন করে ঘর নির্মাণ করা তার পক্ষে প্রায় অসম্ভব। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে পরিবারটি পুনর্বাসিত হতে পারে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সহমর্মিতা তৈরি হলেও ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park