1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১১মার্চ)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা,শিক্ষক,সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায়,উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.মোঃ আব্দুল মজিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী এবং জামায়াতের জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ,অধ্যক্ষ আজহার আলী, উৎপল কুমার বাইন,প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ,শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির,আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ ও তথ্যসেবা কর্মকর্তা তম্বী দাশ।
সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার,পীযুষ কান্তি মন্ডল,শেখ খোরশেদুজ্জামান,জাহাঙ্গীর আলম সানা,আবুল হাশেম, আজিজুল ইসলাম খান,ব্যাংক ব্যবস্থাপক হাদিসুজ্জামান, সুশান্ত কুমার দাশ,বিএনপি নেতা আবুল হোসেন,তুষার কান্তি মন্ডল,এনজিও প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ,প্রভাষক আবু সাঈদ,প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ,সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল,প্রকাশ ঘোষ বিধান,জালাল আহমেদ,ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এবং রোভার স্কাউটস সদস্য মাসুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় আগামী ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসগুলো সফলভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park