1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় শিশুশ্রম, বাল্যবিবাহ ও মাদকমুক্ত উপজেলা গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছা উপজেলায় শিশুশ্রম, বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার বিলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিউজ্জামান চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম এরিয়া ম্যানেজার বিপ্লব আইজাক সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, ফাদার জুয়েল ম্যাকফিল্ড এবং পুরোহিত সুব্রত চক্রবর্তী।
ওয়ার্ল্ড ভিশনের পলাশ হিউবার্ড বিশ্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন থানার এএসআই শাহনাজ আক্তার, কাজী প্রতিনিধি আল আমিন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এবং ইসলামিক ফাউন্ডেশনের শওকত হোসেন।
সভায় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দিপল বিশ্বাস, নিউটন গোমেজ, শিল্পী রায়, মার্সিয়া হালদার ও রিনি পারই। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা সমাজ থেকে শিশুশ্রম, বাল্যবিবাহ, ঝরে পড়া রোধ এবং মাদক নির্মূলে আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park