1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি মেয়র, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি |
খুলনার পাইকগাছায় জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন তোড়জোড়। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা আগে থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র এবং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। প্রার্থী ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা বেড়েছে। তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের কাছেও যাচ্ছেন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে।
১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ উপজেলা পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আগ্রহ। সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন।
অন্যদিকে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত না হলেও আগাম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা বিভাগের সেক্রেটারি শাহানারা খাতুনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পাইকগাছা পৌরসভার মেয়র পদে প্রার্থী করা হয়েছে জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুকে।
এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে হরিঢালী ইউনিয়নে মুফতি মাওলানা আব্দুল হান্নান, কপিলমুনিতে মাওলানা বুলবুল আহমেদ, দেলুটিতে গোলাম মোস্তফা, সোলাদানায় হাফেজ মাওলানা নুরে আলম, লস্করে মাওলানা সাঈদুর রহমান, গদাইপুরে আব্দুল্লাহ আল মামুন, রাড়ুলিতে সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, চাঁদখালীতে মাওলানা আসগর হোসাইন ওরফে জাহাঙ্গীর এবং গড়ইখালীতে প্রধান শিক্ষক আনিসুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান বলেন, “লতা ইউনিয়ন ছাড়া উপজেলা, পৌরসভা ও ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করছেন।”
গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, “সবার সহযোগিতায় গদাইপুরকে দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানারা খাতুন বলেন, “আমি ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। আশা করছি জনগণ আবারও আমাকে সেবা করার সুযোগ দেবেন,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park