1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ প্রায় ৩ কোটি টাকার চেক বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ২১ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রশাসন এ চেক বিতরণ কার্যক্রমের আয়োজন করে। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের নির্দেশনায় মোট ২৭ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী সুবিধাভোগীদের হাতে সরাসরি চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সোনালী ব্যাংকের ম্যানেজার দীপায়ন সরকারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
চেক বিতরণ অনুষ্ঠানে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। পাশাপাশি ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে তাদের প্রাপ্য ক্ষতিপূরণ পেতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে পাইকগাছা, কয়রা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park