1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, যানজট, বাল্যবিবাহ ও কোরবানির হাটের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোঃ আব্দুল মজিদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, ওসি অপারেশন জুলফিকার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।
এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা আক্তার শম্পা, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মুহাম্মদ শফিয়ার রহমান, অ্যাডভোকেট রুহুল আমিন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, পীযুষ কান্তি মন্ডল, ইউনুস আলী মোড়ল, আবুল হাশেম, শেখ খোরশেদুজ্জামান, দিলীপ কুমার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রভাষক আবু সাঈদ ও শিক্ষক রাবেয়া সুলতানা।
সভায় নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিতকরণ, বিদ্যুতের পাওয়ার গ্রিড নির্মাণ, মিনি স্টেডিয়াম ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বাস টার্মিনাল নির্মাণ, মাদকের ব্যবহার রোধে কমিটি গঠন, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ করাতকল বন্ধ, যানজট নিরসন, জলাতঙ্ক বিস্তার রোধ এবং কমিউনিটি পুলিশিং ইউনিটের কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park