1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছা-কয়রায় ভয়াবহ লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিং নিয়ে এলাকাবাসীর উদ্বেগের মধ্যে জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করেছেন।
তিনি জানান, গত ২৮ জুন ২০২৬ (সোমবার) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর সঙ্গে এ অঞ্চলের অতিরিক্ত লোডশেডিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি মন্ত্রীকে অবহিত করেন যে, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে পাইকগাছা ও কয়রার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এমপি আবুল কালাম আজাদের ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎমন্ত্রী সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে জানান, জাতীয় গ্রিডে সৃষ্ট অস্থায়ী সমস্যার কারণে সারাদেশেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে। তবে তিনি আশ্বাস দেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।
এলাকার জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্বের কথা উল্লেখ করে এমপি আবুল কালাম আজাদ বলেন, পাইকগাছা ও কয়রার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও জানান, পাইকগাছায় একটি নতুন গ্রিড স্থাপনের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। পাশাপাশি কয়রায় একটি নতুন সাবস্টেশন স্থাপনের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।
চলমান বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি এলাকাবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তর পাইকগাছা ও কয়রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে।
প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এমপি আবুল কালাম আজাদ আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যে পাইকগাছা ও কয়রার বিদ্যুৎ সমস্যার সর্বোচ্চ সমাধান করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park