1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন ,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীনকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে যায় বলে বিদায়ী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

রবিবার(২৯ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর্মকর্তা-কর্মচারীরা বলেন, পৌর প্রশাসক হিসেবে তিনি সবসময় সেবামুখী নেতৃত্ব দিয়েছেন এবং নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, গত ইং- বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাহাকে খুলনা ওয়াসার সচিব পদে পদায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য রবিবার(৩০ নভেম্বর) তাহার এ উপজেলায় শেষ কর্মদিবস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park