1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মানবিক এ আয়োজনে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শীতবস্ত্র তুলে দেন উপকারভোগীদের হাতে।
পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ সরদার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস.এম. বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. আলাউদ্দিন সোহাগসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন রাজা, বি. সরকার, প্রমথ রঞ্জন সানা, আবুল হাশেম, কৃষ্ণ রায়, বদিউজ্জামান ও শাহজামান বাদশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও পাইকগাছা প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park