1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন: সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ সোহেল রানা
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় রাঙামাটি শহরের আসামবস্তী এলাকায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
সভায় সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, জেলা, উপজেলা, পৌরসভা ও আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন।
সভায় আলোচ্যসূচির মধ্যে ছিল—১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় সমন্বয় কমিটি গঠন, রাঙামাটিতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ ও স্থানীয় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, সদস্যদের বকেয়া চাঁদা আদায়সহ অন্যান্য বিষয়।
বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় পর্বে অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা অজিতানন্দন মহাথেরো, সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সহসভাপতি শ্যামল চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পি, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, কাউখালী (দক্ষিণ) উপজেলা কমিটির সভাপতি জিনপদ বড়ুয়া (কারবারী), কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি সমর বড়ুয়া, সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, সদর উপজেলা কমিটির মাষ্টার পংকজ কুসুম বড়ুয়া, আবু বড়ুয়া, রাঙামাটি পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, সদস্য শিপু রঞ্জন বড়ুয়া ও বিপ্লব বড়ুয়া।
সভায় বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় সমন্বয় কমিটি গঠনের লক্ষ্যে উপদেষ্টা অজিতানন্দন মহাথেরো, সাংগঠনিক প্রধান শ্যামল চৌধুরী, অপু বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া নিখিল ও সমর বড়ুয়াকে দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়া আগামী ২৯ মে ২০২৬ তারিখে রাঙামাটিতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ ও স্থানীয় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে সমর বড়ুয়াকে আহ্বায়ক এবং প্রদীপ কুমার বড়ুয়া নিখিলকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের কার্যক্রম গতিশীল করতে পূর্বের রাঙামাটি জেলা, কাউখালী (উত্তর ও দক্ষিণ), সদর উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রাঙামাটি জেলা আহ্বায়ক হিসেবে অপু বড়ুয়া এবং সদস্য সচিব হিসেবে সমর বড়ুয়াসহ ৯ সদস্যের কমিটি, কাউখালী উপজেলায় জিনপদ বড়ুয়া (কারবারী)কে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি, সদর উপজেলায় ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়াকে আহ্বায়ক ও আবু বড়ুয়াকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি এবং পৌরসভায় প্রদীপ কুমার বড়ুয়া নিখিলকে আহ্বায়ক ও শিপু রঞ্জন বড়ুয়াকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
সভায় কেন্দ্রীয় কমিটিকে আরও গতিশীল করার লক্ষ্যে সাধারণ সম্পাদক মাষ্টার প্রকাশ বড়ুয়াকে অব্যাহতি দিয়ে সিনিয়র সহসভাপতি শ্যামল চৌধুরীকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি মাষ্টার প্রকাশ বড়ুয়াকে সিনিয়র সহসভাপতি এবং মাষ্টার পংকজ কুসুম বড়ুয়াকে সহসভাপতির দায়িত্ব প্রদান করা হয়। কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের পদ-পদবি অপরিবর্তিত রাখা হয়েছে।
এছাড়া সংগঠনের সাংগঠনিক ও লিগ্যাল এইড উপ-কমিটিতে সমর বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া নিখিল এবং জিনপদ বড়ুয়া (কারবারী)কে সংযুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park