1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জ উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামে একটি গুরুত্বপূর্ণ ব্রিজের (পুল) মুখ বেআইনিভাবে মাটি দিয়ে ভরাট করার ফলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছেন শত শত এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, থিরারপাড়া খালাশপীর থেকে চতরা রোডের পাকা রাস্তার কামারপাড়া গ্রামের ‘বটের তল’ নামক স্থানে একটি বড় পুল রয়েছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় আজিজ মিঞা (পিতা মৃত আফজাল হোসেন) গত কয়েক বছর আগে বেআইনিভাবে মাটি দিয়ে পুলটি ভরাট করে দেন। ফলে বর্ষার পানি বা স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে থিড়ারপাড়া গ্রামে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং সর্বসাধারণের চলাচলে চরম ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে এস কে মোঃ আলমগীর বাদশা সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, দ্রুত সরজমিনে তদন্ত পরিচালনা করে ভরাট করা পুলটি খুলে দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। ভুক্তভোগী গ্রামবাসীরা দ্রুত এ বিষয়ে তদন্তপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park