1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের থিরারপাড়া মৌজা এবং মজিলা দরগার উত্তর পাশে পরিবেশ ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালানো হচ্ছে পুরাতন টায়ার পুড়িয়ে তেল বের করার কারখানা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় অধিবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র না নিয়েই বিগত কয়েক বছর ধরে এই অবৈধ কারখানাটি পরিচালিত হয়ে আসছে। কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও দুর্গন্ধের কারণে এলাকার পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্ট, গলার টনসিলসহ নানা জটিল ও কঠিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুধু জনস্বাস্থ্যই নয়, কারখানা থেকে নির্গত ক্ষতিকর উপাদানের কারণে আশেপাশের ফসলি জমি ধানসহ অন্যান্য শস্য চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কারখানাটি থেকে মাত্র ১৫০০ গজ দূরত্বের মধ্যে রয়েছে ‘থিরারপাড়া প্রাথমিক বিদ্যালয়’। পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় অভিভাবকরা তাদের কোমলমতি শিশুদের স্কুলে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করছেন।
এ অবস্থায় জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। সম্প্রতি এলাকাবাসীর পক্ষে এস কে মোঃ আলমগীর বাদশা পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন দায়ের করেছেন। আবেদনে সরেজমিনে তদন্তপূর্বক অবৈধ এই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, সরঞ্জামাদি বাজেয়াপ্ত ও কারখানাটি সিলগালা করে স্থায়ীভাবে বন্ধের জোর দাবি জানানো হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পরিবেশবিনাশী এই অবৈধ কারখানাটি বন্ধ করে জনজীবন স্বাভাবিক করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park